×

মাড়ি রক্তপড়া বন্ধ করা

সংবাদ প্রতিনিধি ১২:০৫ মিঃ, জুন ২২, ২০১৯ Views : 953

 ধবধবে সাদা দাঁত দেখতে যেমন ভালো লাগে তেমনি এই দাঁতের যত্নও করতে হয়। দাঁত এবং মাড়ির যেসব সমস্যা সাধারণত হয়ে থাকে, তার মধ্যে মাড়ি দিয়ে রক্তপড়া অন্যতম। সাধারণত দাঁতব্রাশ করার সময় মাড়ি থেকে অল্প রক্ত পড়ে থাকে। কিন্তু অনেক মারাত্নক পর্যায়ে চলে গেলে শক্ত খাবার খাওয়ার সময়ও মাড়ি থেকে রক্ত পড়ে। মাড়ি দিয়ে রক্ত পড়ার সাথে সাথে ডেন্টিস্টের পরামর্শ নেওয়া উচিত। কিছু ঘরোয়া উপায় আছে যার মাধ্যমে সাময়িকভাবে দাঁতের মাড়ি থেকে রক্তপড়া রোধ করা সম্ভব:

  • লবঙ্গের তেল 

লবঙ্গের তেল মাড়ির প্রদাহ রোধ করে মাড়ি থেকে রক্তপড়া বন্ধ করতে সাহায্য করে। একটুখানি লবঙ্গের তেল নিয়ে মাড়িতে ঘষুন। অথবা এক বা দুটি লবঙ্গ চিবাতে পারেন। এটি আপনার মাড়ির রক্তপড়া বন্ধ করে দিবে। 

  • অ্যালোভেরা জেল

প্রতিরাতে মাড়িতে অ্যালোভেরা জেল মাসাজ করে লাগান। এইভাবে সারারাত রেখে দিন। এটি মাড়ির রক্তপড়া বন্ধ করতে সাহায্য করবে। 

  • গ্রিন টি 

মাড়ির রক্তপড়া বন্ধ করতে গ্রিন টি বেশ কার্যকর। গ্রিন টি দিয়ে কিছুক্ষণ কুলকুচি করুন। এটি মাড়ির জীবাণু ধবংস করে এবং দ্রুত রক্তপড়া বন্ধ করে দেয়। 

  • লবণ পানি

কিছুটা গরমপানি নিন, এর সাথে অল্প লবণ মিশান। এবার এই লবণপানি দিয়ে দিনে তিনবার কুলকুচি করুন। খুব সহজ এবং কার্যকর একটি ঘরোয়া পদ্ধতি এটি।

নিয়মিত কাঁচাসবজি খাওয়ার অভ্যাস করুন। ফল এবং শাকসবজিতে থাকে প্রচুর পরিমাণ ভিটামিন, মিনারেল এবং ক্যালরি থাকে কম। এটা রক্ত চলাচল সচল রেখে মাড়ির রক্তপড়া বন্ধ করে দেয়।