মুখের দুর্গন্ধ অনেক আপন মানুষকে দূরে ঠেলে দেয়। এই দুর্গন্ধ দূর করা সম্ভব অতি সহজ কিছু উপায়ে:
- গ্রিন টি: মুখের খাবার জমে থাকলে ক্ষতিকর ব্যাকটেরিয়া তৈরি হয়।এই ব্যাকটেরিয়া মুখের দুর্গন্ধ সৃষ্টি করে। খাবার পরে গ্রিন টি পান করতে পারেন যা মুখের ব্যাকটেরিয়া তৈরিতে বাধা দেয়।
- তাজা ফল: ফাইবারসমৃদ্ধ ফল যেমন- আপেল,পেয়ারা,গাজর ও আনারস।এই ফলগুলো দাঁতে আটকে থাকা খাদ্যকণা বের করে আনে। তাই এই ফল বেশি খেলে মুখের দুর্গন্ধ কম হয়।
- দুধ: খাবার গ্রহণের আগে দুধ খেলে মুখের দুর্গন্ধ কম হয়। বিশেষ করে তেল- সমলাজাতীয় খাবার খাওয়ার আগে দুধ বেশি কার্যকর।
- ধনিয়া ও পুদিনাপাতা: দ্রুত মুখের দুর্গন্ধ দূর করতে ধনিয়াপাতা ,পুদিনাপাতা চিবিয়ে খেলে সাময়িক দুর্গন্ধ দূর হয়।
- আদা বা রসুনের গন্ধ হলে সামান্য সরিষার তেলের সাথে অল্প লবণ মিশিয়ে দাঁতের মাড়িতে ম্যাসেজ করে ১৫ মিনিট পর মুখ ধুয়ে ফেলুন,দুর্গন্ধ দূর হবে।
- সব সময় হাতের কাছে ব্যাগে বা পকেটে লবঙ্গ, এলাচ বা মৌরি রাখুন। মুখে বা নিঃশ্বাসে গন্ধ ভাব মনে হলেই মুখে দিন, দুর্গন্ধ থাকবে না।
- বাড়িতে বানানো মাউথওয়াশ: পানিতে বেকিংসোডা দিয়ে তৈরী মাউথওয়াশ প্রতিদিন নিয়মিত ব্যবহার করলে মুখের দুর্গন্ধ দূর হয়। এতে কোন পার্শ্বপ্রতিক্রিয়ার ভয় নেই।
- প্রত্যেকবার অবশ্যই খাবার পরে প্রচুর পানি খাওয়া, ভালোভাবে কুলি করা, নিয়মিত কমপক্ষে দিনে ২ বার দাঁতব্রাশ ও জিহবা পরিষ্কার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
উপযুক্ত নিয়মগুলো মেনে চললে মুখের দুর্গন্ধ যেমন দূর হবে তেমনি সুস্থ ও সুন্দর জীবনযাপন করতে পারবেন।



.jpg)
.jpg)

.jpg)






