×

যে খাবার দাঁতের শত্রু

সংবাদ প্রতিনিধি ১২:২৭ মিঃ, জুন ২৭, ২০১৯ Views : 1036

আমরা না জেনে মজার অনেক খাবার গ্রহণ করি। কিন্তু খাবার গ্রহণের আগে কিছু সতর্কতা অবলম্বন করা জরুরি। না হলে ক্ষতি যা হওয়ার তা অজান্তেই হয়ে যেতে পারে। আর এর প্রথম শিকার হতে পারে আমাদের দাঁত। যেমন শক্ত বা আঠা জাতীয় মিষ্টি খাবার এবং শুকনো ফল খেতে বেশ মজাদার হলেও তা আপনার দাঁতের বারোটা বাজিয়ে দিতে পারে। গবেষণায় দেখা গেছে শুকনো ফল, কোমল পানীয়, মিষ্টি এবং কফি ও চা দাঁতের সবচেয়ে বড় শত্রু। 

  • শুকনো ফল

শুকনো ফল আঠালো এবং এতে বেশি পরিমান চিনি থাকে। তার মানে সহজে দাঁত দিয়ে কামড়ে খাওয়া যায় না। খেলেও দাঁতের ফাঁকে লেগে থাকে। ফলে দাঁত মুখে ব্যাকটেরিয়া বাসা বাঁধে সহজেই, যা দাঁতের ক্ষয় সাধনের জন্য যথেষ্ঠ। তার চেয়ে শুকনো ফল বেশি না খাওয়াই ভালো। আর খেলেও দ্রুত কুলি করে দাঁত পরিস্কার করে নেয়া উচিত। 

  • কোমল পানীয়

অধিক চিনিযুক্ত কোমল পানীয় দাঁতের জন্য ক্ষতিকর। আমাদের দেশে বাজারে যে সব পানীয় যায়, সেগুলোতেই অধিক চিনি থাকে। দীর্ঘদিন ধরে এসব পানীয় পান করলে বেশি ক্ষতি হয়। তাই খাওয়ার সময়, অবসরে গল্প করা বা টিভি দেখার সময় কোমল পানীয় পান করা থেকে যথাসম্ভব বিরত থাকুন। 

  • শক্ত ও আঠালো মিষ্টি

শক্ত ও আঠালো মিষ্টি জাতীয় খাবার  শুধু চিবানোই কঠিন নয়, এটা দাঁতের অনেক বড় শত্রু। খাওয়া শেষ হলেও দীর্ঘ সময় এ খাবার মুখের মধ্যে থাকে। ফলে ব্যাকটেরিয়া বাসা বাধেঁ।

  • চা ও কফি 

চা ও কফিতে আপনি যদি বেশি চিনি মিশিয়ে খান, তবে তা দাঁতের জন্য বেশি ক্ষতিকর। কারণ সাধারণভাবেই চা বা কফি পানের পরপরই কেউ পানি পান করে না বা কুলি করে মুখ ধোয় না। ফলে যা ব্যাকটেরিয়া সংক্রমণের সম্ভবনা বাড়ে।