বাড়িতেও বানাতে পারেন সহজ অথচ কার্যকর নিজস্ব লিপ-স্ক্রাব যা সুন্দরের সঙ্গে সঙ্গে স্বাস্থ্যকর ঠোঁটের জন্য খুবই উপকারী। শরীর ঠিক করতে গিয়ে কতরকম কসরতই না করি আমরা। তার মধ্যে ঠোঁটের দিকে নজর প্রায় দিন না বলা চলে। অথচ রোজ লিপস্টিক, লিপগ্লস বা সামান্য লিপ বাম দিতে দিতে ঠোঁটকে কতরকম ঝক্কিই না পোহাতে হয়। বাড়ি ফিরে ক্লিনজিং তো করেন কিন্ত এটাও কি মাথায় রাখেন যে সপ্তাহে অন্তত একবার লিপ-স্ক্রাব করাটা অত্যন্ত জুরুরী? এতে ঠোঁটের যাবতীয় ধূলা ময়লার স্তর তো ভালো করে ওঠেই, তার সঙ্গে সঙ্গে ঠোঁটের মরা কোষও উঠে গিয়ে ঠোঁটকে আরও অনেক বেশি মোলায়েম করে। বাজারে নানারকম লিপ- স্ক্রাব পাওয়া যায়। স্কিন-কেয়ার প্রোডাক্ট সব সময়ই একটু দামি হওয়া উচিত, আর ঠোঁটের ক্ষেত্রে তো কথাই নেই। তবে বাজারের লিপ-স্ক্রাবের পাশাপাশি বাড়িতে তৈরি করতে পারেন নিজস্ব স্ক্রাব। যায় তৈরি করেন না কেন, চিনির গুঁড়ো এর মধ্যে থাকতেই হবে। কারণ ,এটাই স্ক্রাবের অন্যতম জরুরি উপাদান। এই গুঁড়ো ঠোঁটের ওপর সমস্ত ধূলার বা মরা কোষের পরত তুলে দেবে। চিনির গুঁড়োর সঙ্গে মেশাতে পারেন মধু। মধু অ্যান্টিসেপটিক হিসেবে কাজ করে এবং স্কিনকে নরম করবার জন্য এর জুড়ি নেই। ইচ্চে করলে এর সঙ্গে কয়েক ফোঁটা গ্লিসারিনও মেশাতে পারেন। ভালো করে ঠোঁটধুয়ে নিয়েএই স্ক্রাবার লাগিয়ে নিন। তারপর আলতো করে ঠোঁটে হাতের আঙুল দিয়ে মাসাজ করুন। মিনিট পাঁচেক মাসাজাই যথেষ্ট। ভালো করে ধুয়ে নিয়ে ঠোঁট ময়েশ্চারাইজ করে নিন।




.jpg)

.jpg)






