×

রক্তস্বল্পতা

সংবাদ প্রতিনিধি ১২:১২ মিঃ, ফেব্রুয়ারি ১০, ২০১৯ Views : 1125

রক্তস্বল্পতা 

রক্তস্বল্পতা(Anaemia)খুব সাধারণ একটা রোগ|রক্তে লোহিত কণিকা কমে গেলে এরোগ দেখা যায়|রক্তস্বল্পতার প্রধান কারণ দেহে প্রয়োজনীয় লৌহের অভাব (Iron Deficiency Anaemia)|আমরা জানি ,হিসমোগ্লোবিনের একটা উপাদান হল লৌহ|সুতরাং,লৌহ কমে গেলে দেহে হিসমোগ্লোবিন তৈরী ব্যাহত হয়|ফলে লোহিত কণিকা কমে যায় এবং রক্তস্বল্পতা দেখা যায়|এ রোগে সাধারণত কোন লক্ষণ দেখা যায় না |তবে রক্তস্বল্পতা খুব বেশি হলে শরীর ফ্যাকাশে হয়ে আসে এবং দুর্বলতা দেখা যায়|এ রোগে সাধারণত গর্ভবতী মহিলা,শিশু এবং দীর্ঘমেয়াদী রক্তক্ষরণজনিত রোগে আক্রান্তদের মাঝে বেশি দেখা যায়|

রক্তস্বল্পতা প্রতিরোধ-

  • অপুষ্টি রোধ করা
  • বাড়ন্ত শিশুদের পর্যাপ্ত সুষম খাদ্য নিশ্চিত করা
  • গর্ভবর্তী নারীদের পুষ্টিকর খাদ্য নিশ্চিত করা
  • বেশি করে লৌহসমৃদ্ধ খাদ্য গ্রহণ করা;যেমন-
  • কাঁচকলা

  • কচু

  • ফলমূল

  • অন্যান্য শাকসবজি

  • কলিজা,মাংস ইত্যাদি

  • রক্তের দীর্ঘমেয়াদী রক্তক্ষরণজনিত রোগ থাকলে তা চিকিৎসা করা|
  • মহিলাদের অতিরিক্ত মাসিকের সমস্যা থাকলে তার চিকিৎসা নেয়া|
  • কৃমি সংক্রমণ তাকলে তা চিকিৎসা করা|