×

বাতের ব্যথা থেকে মুক্ত থাকা

সংবাদ প্রতিনিধি ০২:৪৬ মিঃ, মে ১২, ২০১৯ Views : 1021

আর্থ্রাটিস বা বাতের ব্যথার সাথে আমরা সবাই কমবেশি পরিচিত । একটু বয়স হলেই আমাদের চারপাশের অনেকেই এই সমস্যায় ভুগে থাকেন । এই রোগ হলে কর্মক্ষমতা হ্রাস পায় । তাছাড়া বেশ কষ্ট পোহাতে হয় । অথচ কয়েকটি সহজ পন্থা অনুসরন করেই বাতের ব্যথা থেকে মুক্ত তাকা যায় :-

  • মেরুদন্ড ও ঘাড় নিচু করে কোনো কাজ করবেন না ।
  • বিছানায় শোয়া ও উঠার সময় যে কোন একদিকে কাত হয়ে হাতের উপর ভর দিয়ে শোবেন ও উঠবেন ।
  • ব্যথার জায়গায় নির্দিষ্ট সময় ধরে গরম বা ঠান্ডা ভাপ দিন । সময়টা ১০ থেকে ১৫ মিনিট হলে ভালো হয় ।
  • অনেকক্ষন এক জায়গায় বসে বা দাঁরিয়ে থাকবেন না । প্রয়োজনে এক ঘন্টা পর পর অবস্থান বদলাবেন ।
  • নিচু জিনিস যেমন- পিড়া,মোড়া বা ফ্লোরে না বসে চেয়ারে বসতে হবে । বসার সময় পিঠ ঠেস না দিয়ে মেরুদন্ড সোজা করে বসবেন ।
  • নরম ফোম ও জাজিমে শোয়ার অভ্যাস ত্যাগ করতে হবে । এর বদলে উঁচু, শক্ত ও সমান বিছানায় শোবেন ।
  • মাথায় বা হাতে ভারী ওজন বা বোঝা বহন এড়িয়ে চলতে হবে ।
  • দাঁরিয়ে বা নিচু হয়ে বসে রান্না করা যাবে না ।
  • চিকিৎসকের নির্দেশমতো নিয়মিত ব্যায়াম করতে হবে । তবে ব্যথা বেড়ে গেলে ব্যায়ামবন্ধ রাখবেন ।
  • শরীরের ওজন নিয়ন্ত্রণে রাখবেন । পেটভরে খাওয়া নিষেধ । অল্প অল্প করে বার বার খাবেন । প্রতিবার খাবারের আগে কিছুটা পানি পান করে নিন ।
  • হাইহিলযুক্ত জুতা ব্যাবহার করবেন না । নরম জুতা ব্যাবহার করবেন । ব্যথা তীব্র হলে উঁচু কমডে বসে টয়লেট করুন ।
  • ব্যথা বেশি অনুভূত হলে সম্পূর্ন বিশ্রামে থাকুন ।