×

অ্যালার্জি থেকে বাচার উপায়

সংবাদ প্রতিনিধি ০৬:২২ মিঃ, এপ্রিল ১১, ২০১৯ Views : 851

দৈনন্দিন জীবনে আমরা কমবেশি সবাই সমস্যার সঙ্গে পরিচিত। খাবার জিনিস থেকে শুরু করে ফুলের রেণু পর্যন্ত সবই অ্যালার্জির কারণ। কিন্তু কোন জিনিস থেকে আমাদের অ্যালার্জি তা আমরা অনেকেই জানি না। জেনে নেওয়া যাক অ্যালার্জি থেকে বাঁচার কিছু উপায়ঃ-• ত্বক পরিস্কার রাখা। দিনে ৫ থেকে ৬ বার পানির ঝাপটা দিয়ে মুখ পরিস্কার করা। • অ্যালার্জির সমস্যা থাকলে ফেশওয়াশ বা সাবানের পরিবর্তে ত্বক পরিস্কার করতে বেসন ও শাসার রস মিশিয়ে মুখে লাগান। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন। এছাড়া ময়দা ও গোলাপজলের মিশ্রণ দিয়ে মুখ পরিস্কার করতে পারেন। • অ্যালার্জির জায়গায় লবঙ্গ ও মেথি একসঙ্গে পিষে লাগান। তৈলাক্ত মুখের জন্য এটা খুব উপকারী।• ত্বকে অ্যালার্জির প্রবণতা থাকলে বাইরে বের হওয়ার আগে ১০ মিনিট আগে বরফ ঘষুনঅ এতে ত্বকের লোমকূপ বন্ধ থাকবে এবং অ্যালার্জির আশস্কাও কমবে।• পাতিলেবুর রস তুলাতে ভিজিয়ে ত্বকে দিনে দু’ বার লাগাতে পারেন। এটা আপনার ত্বকের আর্দ্রতা কমিয়ে ফেলে লোমকূপের গোড়ায় রোগজীবাণুকে বাসা বাঁধতে দেয় না। • ঘাম বেশি হলে তাড়াতাড়ি মুছে ফেলার চেষ্টা করুন। ঘামের কারণে যাদের অ্যালার্জি হয়, তারা নিমপাতার রস লাগান।