×

মাথাব্যথা

আইভি খান ওয়াহিদ ০১:৪৬ মিঃ, সেপ্টেম্বর ৮, ২০১৮ Views : 869

মাথাব্যথা আমাদের প্রায়ই হয়। তবে বেশিরভাগ মাথাব্যথা কোন বিপদজনক নয়। ৯০ শতাংশ রোগীর মাথাব্যথার কারণ মাইগ্রেন এবং উদ্বেগজনিত। 

সাধারণত কৈশোর ও যৌবনে মানুষ মাইগ্রেনে আক্রান্ত হয়। এই মাথাব্যথা মাঝারি থেকে মারাত্বক হতে পারে।  ব্যথা শুরুর আগে চোখের সামনে আলোর ঝলকানি হতে পারে, সঙ্গে বমিও। এই ব্যথা দুই ঘন্টা থেকে দুই দিন পর্যন্ত স্থায়ী হতে পারে। মাথার এক পাশে হয় বলে এই ব্যথার আরেক নাম আধকপালি মাথাব্যথা।

এছাড়া মস্তিষ্কে রক্তক্ষরণ, টিউমার,মেনিনজাইটিস, মাথায় পানি জমা এবং মস্তিষ্কের বাইরে আরও সমস্যার ( যেমন সাইনুসাইটিস, চোখ ও দাঁতের সমস্যা, কানের ব্যথা, কিছু ওষুধের প্রতিক্রিয়া ) কারণে মাথাব্যথা হতে পারে।


নিম্নোক্ত খাবারগুলো মাথাব্যথা বাড়াতে পারেঃ-
আইসক্রিম
চকোলেট
পাকা কলা ইত্যাদি 

নিম্নোক্ত অভ্যাসগুলো মাথাব্যথার কারণ হতে পারেঃ-
রাত জাগা
একনাগাড়ে অনেকক্ষণ টেলিভিশন দেখা
ভিডিও গেম বা মোবাইল গেম খেলা
কম্পিউটার নিয়ে অতিরিক্ত সময় কাটানো ইত্যাদি।